ক্যাটাগরি: পারিবারিক
এই ক্যাটাগরির সকল কৌতুক নিচে দেওয়া হলো।
পত্রিকা নেয়া বন্ধ
স্ত্রী: ওগো, তুমি আর মদ খেয়ো না। স্বামী: কেন, মদ খেলে সমস্যা কী? স্ত্রী: পত্রিকায় লিখেছে মদ খেলে আয়ু কমে যায়। স্বামী: ঠিক আছে, কাল থেকে বন্ধ। স্ত্রী: ঠিক বলছো তো? কাল থেকে আর মদ খাবে না! স্বামী: আরে না, কাল থেকে ঘরে পত্রিকা নেয়া বন্ধ।
পুরো পড়ুন →
হবু বেয়াই
ছেলের জন্য পাত্রী দেখে ফিরছেন এক লোক। পাত্রীর এক প্রতিবেশীর সঙ্গে পরিচয় ছিল আগে থেকেই। ছেলের বাবা: আপনার প্রতিবেশী ইমরান সাহেবের মেয়েকে আমার ছেলের জন্য নিতে চাইছি। লোকটা কেমন? প্রতিবেশী লোক: কেমন সেটা আর কী বলব! সেদিন এক দাওয়াতে দেখা হওয়া মাত্রই আমার সাথে সেকি কোলাকুলি। বাসায় ফিরে দেখি পাঞ্জাবির পকেটে মানিব্যাগটা নেই।
পুরো পড়ুন →
ফেল করেও খুশি
মামা: কীরে পরীক্ষায় ফেল করেও দেখছি হাসিখুশি আছিস! ভাগিনা: মামা, পাশের বাসার প্রিয়াংকা ফেল করেছে। মামা: তাতে তোর কী? ভাগিনা: ওর বাবা বলেছে ফেল করায় ওকে রিকশাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে? মামা: তাতে তোর কী লাভ? ভাগিনা: আমার বাবা বলেছে আমি ফেল করায় আমাকে রিকশা কিনে দেবে।
পুরো পড়ুন →
কোন গাধা
মেয়ে: মা, ম্যাডাম আমার জন্য ইংরেজির একটা ভালো গৃহশিক্ষক রাখতে বলেছেন। মা: কেন? মেয়ে: তোমার করে দেয়া ট্রান্সলেশনগুলো দেখে তিনি বলেছেন, “কোন গাধা এগুলো করেছে?”
পুরো পড়ুন →
বাবার নতুন চশমা
ছেলে: বাবা, তোমার নতুন চশমাটা তো খুব সুন্দর! বাবা: হ্যাঁ, এটা তোর মায়ের জন্য কিনেছি। ছেলে: মায়ের জন্য? কিন্তু চশমাটা তো তুমি পরেছ! বাবা: আরে বোকা, এই চশমাটা পরলে তোর মায়ের ভুলগুলো আমার চোখে কম পড়ে!
পুরো পড়ুন →