ক্যাটাগরি: খেলাধুলা
এই ক্যাটাগরির সকল কৌতুক নিচে দেওয়া হলো।
আর্জেন্টিনা-ব্রাজিল ভাত দেবে না
৩৯ দিন ধরে অনেক ফলাই-ছলাই করেছেন এখন কাজে মনোযোগ দিন কারণ আর্জেন্টিনা-ব্রাজিল আপনাকে ভাত দেবে না
পুরো পড়ুন →
স্বর্গ-নরকের ফুটবল টুর্নামেন্ট
স্বর্গ আর নরকের বাসিন্দাদের মধ্যে একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হলো… এ আয়োজনের কথা শোনার পর থেকেই স্বর্গের বাসিন্দারা হাসতে হাসতে শেষ। তাদের একজন: সেরা সেরা সব ফুটবলার তো স্বর্গে। তা তোমরা টিমে নেবে কাদের? খেলার মতো কেউ আছে তোমাদের ওখানে? হাসতে হাসতে নরকের এক বাসিন্দা: আরে রাখো তোমাদের সেরা ফুটবলার। রেফারিরা যে সব আমাদের এখানে সেটা বুঝি ভুলে গেছো?
পুরো পড়ুন →
ফুটবলের লিঙ্গ
১ম বন্ধু: আচ্ছা দোস্ত, ফুটবলকে কোন লিঙ্গ বলা হয়? ২য় বন্ধু: ধুর, এত সহজ জিনিসটাও জানিস না। ফুটবল হলো মেয়ে লিঙ্গ। ১ম বন্ধু: কী যে বলিস না! সেটা কীভাবে সম্ভব? ২য় বন্ধু: দোস্ত, ফুটবল যদি মেয়ে লিঙ্গ না হতো তাহলে দুই দলের ২২ জন পুরুষ কি একটা ফুটবলের পিছনে দৌড়াতো?
পুরো পড়ুন →
রেফারি ও সুন্দরী
আর্জেন্টিনা আর ব্রাজিলের চরম উত্তেজনাকর ম্যাচ চলছে। পুরো গ্যালারি আর প্যাভিলিয়ন জুড়ে নিজের দলের সমর্থনে দর্শকদের সেকি চিৎকার-চেঁচামেচি। এত হৈচৈয়ের মধ্যেও এক সুন্দরী দর্শকের গলার আওয়াজ বার বার রেফারির কানে পৌঁছে যাচ্ছিল। আর রেফারিও ওই সুন্দরীর দিকে বার বার তাকাতে গিয়ে খেলা ঠিকভাবে পরিচালনা করতে পারছিলেন না। বিরতির সময়... রেফারি: এই যে আপনি এত জোরে বার বার চিৎকার করছিলেন কেন? সুন্দরী: তা রেফারি সাহেব খেলায় চিৎকার তো সবাই করছে কিন্তু আপনি খেলার দিকে মনোযোগ না দিয়ে বার বার আমার দিকে তাকাচ্ছিলেন কেন?
পুরো পড়ুন →