ক্যাটাগরি: ডাক্তার-রোগী

এই ক্যাটাগরির সকল কৌতুক নিচে দেওয়া হলো।

আমি বাঁচবো তো

আমি বাঁচবো তো

শরীরটা ভালো যাচ্ছিল না। তাই এক লোক চেকআপ করিয়ে নিতে গেলেন ডাক্তারের কাছে। ডাক্তার একের পর এক প্রশ্ন করে লোকটির আয়, খরচ, সংসারের অবস্থা সবকিছু জেনে নিলেন। তারপর… ডাক্তার: আপনি কাছের গন্তব্যগুলোতে গাড়িতে উঠবেন না, যত পারবেন বেশি বেশি হাঁটবেন। হোটেলের দামী খাবার কম খাবেন। কোল্ডড্রিংকসও ছেড়ে দেবেন। মদ খাওয়ার অভ্যাস থাকলে দামী মদ তো কোনোভাবেই খাওয়া যাবে না। বাড়িতে তেল, ঘি, মাছ-মাংস একেবারে বাদ দিতে হবে। ঘরে বেশি বেশি পানি খাবেন, টাকা দিয়ে কিনে মিনারেল ওয়াটার খেতে যাবেন না যেন। এক গাদা পরামর্শ শোনার পর ডাক্তারের ফি দিয়ে চেম্বার থেকে বের হওয়ার সময়… লোকটি: ডাক্তার সাহেব, দয়া করে বলুন তো আসলে আমার কী হয়েছে। আমি বাঁচবো তো? ডাক্তার: আপনার শরীরে কিছুই হয়নি। শুধু আপনার বেতনটা কম। তাই খরচ বাঁচাতে পরামর্শগুলো দিলাম আর কি।

পুরো পড়ুন →
কুকুরটাতো জানে না

কুকুরটাতো জানে না

রোগী (টেলিফোনে): ডাক্তার সাহেব, আমাকে কুকুর কামড় দিয়েছে। ডাক্তার: এখন বাজে রাতের ১২টা। আপনি জানেন না যে আমার চেম্বার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা। রোগী: ডাক্তার সাহেব, আপনার চেম্বারের সময় আমি তো জানি কিন্তু ওই কুকুরটাতো জানে না।

পুরো পড়ুন →
পালস পরীক্ষা

পালস পরীক্ষা

ডাক্তার: আপনি কোনো চিন্তা করবেন না। আপনার পালস ঠিক ঘড়ির কাঁটার মতো সুন্দর চলছে। রোগী: চলবেই তো কারণ আপনি তো আমার পালস পরীক্ষা করতে গিয়ে হাতঘড়িটা ধরে বসে আছেন।

পুরো পড়ুন →
ঘোড়া

ঘোড়া

মানসিক রোগী: আমাকে বাঁচান। গতকাল ঘুমের মধ্যে একটা ঘোড়া খেয়ে ফেলেছি। এখন আমার কী হবে? ডাক্তার ইনজেকশন দিয়ে তাকে ঘুম পাড়িয়ে একটা বাদামি রঙের ঘোড়া তার পাশে এনে রাখলেন। রোগীর ঘুম ভাঙার পর... ডাক্তার: দেখুন ঘোড়াটা বেরিয়ে এসেছে। আপনার কোনো চিন্তা নেই। রোগী: এটাতো বাদামি রঙের ঘোড়া। আমি যেটা গিলে ফেলেছিলাম সেটা তো ছিল সাদা।

পুরো পড়ুন →
বিবাহিত লোকের ভাইরাস

বিবাহিত লোকের ভাইরাস

একবার ডাক্তার এক বিবাহিত লোকের স্মৃতিশক্তি পুরোটা ফরম্যাট করে দিলেন। তারপর... ডাক্তার: এখন আপনার কি কিছু মনে পড়ছে? বিবাহিত: কিছুই তো মনে করতে পারছি না। শুধু মনে পড়ছে একটা নাম ‘ ’। ডাক্তার: পুরো হার্ডডিস্ক ফরম্যাট করে দিলাম। তারপরও ভাইরাসটা রয়ে গেল!

পুরো পড়ুন →
স্বামী ও সুন্দরী নার্স

স্বামী ও সুন্দরী নার্স

এক মহিলা রোগী পুরুষ ডাক্তারের চেম্বারে... মহিলা রোগী: ডাক্তার সাহেব, আমার স্বামীকে আপনি আপনার চেম্বারের ভিতরে আসতে বলুন। ডাক্তার: ছি, ছি, আপনার স্বামীকে ভিতরে আসতে হবে কেন? আপনি আমাকে যেরকম মনে করছেন আমি মোটেই সেরকম নই। মহিলা রোগী: না, না ডাক্তার সাহেব। আমি আপনাকে খারাপ মনে করছি না। আমি আমার স্বামীকে চেম্বারের ভিতরে আনতে বলছি কারণ তা না হলে সে আবার বাইরে আপনার সুন্দরী নার্সের সঙ্গে গল্প শুরু করে দেবে।

পুরো পড়ুন →