🎉 কৌতুক কপি করা হয়েছে!
🔥

সর্বশেষ কৌতুক

পৃষ্ঠা 1/6
প্রেম-ভালোবাসা 30 Sep, 2026

গ্যারান্টি কী?

১ম বান্ধবী: যে তোর কথায় মদ, সিগারেট, পান সব ছেড়ে দিল তুই তাকে ছেড়ে দিলি কেন? ২য় বান্ধবী: যে এক কথায় এত পুরনো অভ্যাস ছেড়ে দিতে পারে সে আমাকে ছেড়ে দেবে না তার গ্যারান্টি কী?

পুরো পড়ুন
প্রেম-ভালোবাসা 25 Sep, 2026

এটিএম কার্ডের পাসওয়ার্ড

প্রেমিকা: তুমি আমাকে কতটা ভালবাসো? প্রেমিক: তোমাকে আমি এত ভালোবাসি যে আমার সুখ, দুঃখ, হাসি, কান্না সব শেয়ার করতে পারি। প্রেমিকা: তোমার এটিএম কার্ডের পাসওয়ার্ড দিয়েই শুরু করা যাক তাহলে।

পুরো পড়ুন
অন্যান্য 14 Sep, 2026

মাছির জামাই হাওয়া

এক মশাকে ভালোবেসে বিয়ে করল এক মাছি। পরের দিন মাছির খুব মন খারাপ হয়ে গেল। তখন... মাছির বান্ধবী: কীরে, বিয়ের পরের দিন তোর মন খারাপ কেন? মাছি: আর বলিস না। গত রাতে কয়েল জ্বালিয়ে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার জামাই হাওয়া।

পুরো পড়ুন
ডাক্তার-রোগী 31 Aug, 2026

আমি বাঁচবো তো

শরীরটা ভালো যাচ্ছিল না। তাই এক লোক চেকআপ করিয়ে নিতে গেলেন ডাক্তারের কাছে। ডাক্তার একের পর এক প্রশ্ন করে লোকটির আয়, খরচ, সংসারের অবস্থা সবকিছু জেনে নিলেন। তারপর… ডাক্তার: আপনি কাছের গন্তব্যগুলোতে গাড়িতে উঠবেন না, যত পারবেন বেশি বেশি হাঁটবেন। হোটেলের দামী খাবার কম খাবেন। কোল্ডড্রিংকসও ছেড়ে দেবেন। মদ খাওয়ার অভ্যাস থাকলে দামী মদ তো কোনোভাবেই খাওয়া যাবে না। বাড়িতে তেল, ঘি, মাছ-মাংস একেবারে বাদ দিতে হবে। ঘরে বেশি বেশি পানি খাবেন, টাকা দিয়ে কিনে মিনারেল ওয়াটার খেতে যাবেন না যেন। এক গাদা পরামর্শ শোনার পর ডাক্তারের ফি দিয়ে চেম্বার থেকে বের হওয়ার সময়… লোকটি: ডাক্তার সাহেব, দয়া করে বলুন তো আসলে আমার কী হয়েছে। আমি বাঁচবো তো? ডাক্তার: আপনার শরীরে কিছুই হয়নি। শুধু আপনার বেতনটা কম। তাই খরচ বাঁচাতে পরামর্শগুলো দিলাম আর কি।

পুরো পড়ুন
অন্যান্য 19 Aug, 2026

ময়লা তো দেওয়ালে ফেলিনি

রাস্তার দেওয়ালে লেখা ছিল ‘এখানে ময়লা-আবর্জনা ফেলবেন না।’ এক ব্যক্তি দেওয়ালটির সামনে রাস্তায় ময়লা ফেলে চলে যাচ্ছিল। তখন... আরেক ব্যক্তি: এই যে ভাই, দেখছেন না দেওয়ালে লেখা আছে ‘এখানে ময়লা-আবর্জনা ফেলবেন না’? প্রথম ব্যক্তি: আমি তো ময়লা দেওয়ালে ফেলিনি, ফেলেছি রাস্তায়।

পুরো পড়ুন
ছাত্র-শিক্ষক 05 Aug, 2026

সৎ পথে যাওয়া মানা

ক্লাসে সততা বিষয়ে পড়ানোর পর... শিক্ষক: তাহলে বুঝতেই পারছো তোমাদের সবাইকে সৎ পথে চলতে হবে। কে, কে সৎ পথে যেতে চাও হাত তোলো। একজন ছাড়া সব ছাত্র হাত তুলল। শিক্ষক: কী ব্যাপার, তুমি হাত তুললে না যে? ছাত্র: স্যার, আমার মা স্কুল শেষে এদিক-সেদিক না গিয়ে সোজা বাড়ি যেতে বলেছেন।

পুরো পড়ুন
বন্ধু 01 Aug, 2026

জুতা কিন্তু বেশ শক্ত

দুই বন্ধু পার্কে বসে আছে। তাদের পাশের বেঞ্চে বসে আছে এক সুন্দরী মেয়ে। ১ম বন্ধু গিয়ে তাকে ‘আই লাভ ইউ’ বলে ফিরে এলো। ২য় বন্ধু: দোস্ত, ‘আই লাভ ইউ’ বলার পর মেয়েটি তোকে কী বলল? ১ম বন্ধু: আরে দোস্ত, মেয়েটি মনে হয় কানে কম শোনে। আমি বললাম ‘আই লাভ ইউ’। আর সে বলল, ‘আমার পায়ের জুতা কিন্তু বেশ শক্ত।’

পুরো পড়ুন
ডাক্তার-রোগী 23 Jul, 2026

কুকুরটাতো জানে না

রোগী (টেলিফোনে): ডাক্তার সাহেব, আমাকে কুকুর কামড় দিয়েছে। ডাক্তার: এখন বাজে রাতের ১২টা। আপনি জানেন না যে আমার চেম্বার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা। রোগী: ডাক্তার সাহেব, আপনার চেম্বারের সময় আমি তো জানি কিন্তু ওই কুকুরটাতো জানে না।

পুরো পড়ুন