ডাক্তার-রোগী
আমি বাঁচবো তো
শরীরটা ভালো যাচ্ছিল না। তাই এক লোক চেকআপ করিয়ে নিতে গেলেন ডাক্তারের কাছে। ডাক্তার একের পর এক প্রশ্ন করে লোকটির আয়, খরচ, সংসারের অবস্থা সবকিছু জেনে নিলেন। তারপর…
ডাক্তার: আপনি কাছের গন্তব্যগুলোতে গাড়িতে উঠবেন না, যত পারবেন বেশি বেশি হাঁটবেন। হোটেলের দামী খাবার কম খাবেন। কোল্ডড্রিংকসও ছেড়ে দেবেন। মদ খাওয়ার অভ্যাস থাকলে দামী মদ তো কোনোভাবেই খাওয়া যাবে না। বাড়িতে তেল, ঘি, মাছ-মাংস একেবারে বাদ দিতে হবে। ঘরে বেশি বেশি পানি খাবেন, টাকা দিয়ে কিনে মিনারেল ওয়াটার খেতে যাবেন না যেন।
এক গাদা পরামর্শ শোনার পর ডাক্তারের ফি দিয়ে চেম্বার থেকে বের হওয়ার সময়…
লোকটি: ডাক্তার সাহেব, দয়া করে বলুন তো আসলে আমার কী হয়েছে। আমি বাঁচবো তো?
ডাক্তার: আপনার শরীরে কিছুই হয়নি। শুধু আপনার বেতনটা কম। তাই খরচ বাঁচাতে পরামর্শগুলো দিলাম আর কি।

Horizontal Ad Slot
মতামত দিন
4 টি মতামত
ক
September 01, 2026
কৌতুকচ্ছলে বললেও নিদারুণ সত্যি বলেছেন
S
September 01, 2026
Asolei Boro Asuk>>
R
September 01, 2026
Jei oshuk shobar ase,kintu oshud nei
D
September 01, 2026
সবচেয়ে বড় অসুখ