যাহ দুষ্টু
বাংলার সেরা কৌতুক, মজার গল্প আর হাসির খোরাক। প্রতিদিন নতুন নতুন কৌতুক পড়ুন আর হাসতে হাসতে দিন কাটান।
জনপ্রিয় ক্যাটাগরি
সর্বশেষ কৌতুক
আকাশ ঝালাই
প্রচণ্ড বৃষ্টির মধ্যে দুই মাতাল হাঁটছিল... ১ম মাতাল: চল, কোনো ছাউনির নিচে দাঁড়াই। বৃষ্টিতে পুরো ভিজে যাচ্ছি। তখনই আকাশে বিদ্যুৎ চমকে উঠল। ২য় মাতাল: আর ছাউনির নিচে যেতে হবে না। ওইতো আকাশ ঝালাই করার লোক এসে গেছে।
হবু বেয়াই
ছেলের জন্য পাত্রী দেখে ফিরছেন এক লোক। পাত্রীর এক প্রতিবেশীর সঙ্গে পরিচয় ছিল আগে থেকেই। ছেলের বাবা: আপনার প্রতিবেশী ইমরান সাহেবের মেয়েকে আমার ছেলের জন্য নিতে চাইছি। লোকটা কেমন? প্রতিবেশী লোক: কেমন সেটা আর কী বলব! সেদিন এক দাওয়াতে দেখা হওয়া মাত্রই আমার সাথে সেকি কোলাকুলি। বাসায় ফিরে দেখি পাঞ্জাবির পকেটে মানিব্যাগটা নেই।
পালস পরীক্ষা
ডাক্তার: আপনি কোনো চিন্তা করবেন না। আপনার পালস ঠিক ঘড়ির কাঁটার মতো সুন্দর চলছে। রোগী: চলবেই তো কারণ আপনি তো আমার পালস পরীক্ষা করতে গিয়ে হাতঘড়িটা ধরে বসে আছেন।