পারিবারিক
30 Apr, 2026
ছেলের জন্য পাত্রী দেখে ফিরছেন এক লোক। পাত্রীর এক প্রতিবেশীর সঙ্গে পরিচয় ছিল আগে থেকেই।
ছেলের বাবা: আপনার প্রতিবেশী ইমরান সাহেবের মেয়েকে আমার ছেলের জন্য নিতে চাইছি। লোকটা কেমন?
প্রতিবেশী লোক: কেমন সেটা আর কী বলব! সেদিন এক দাওয়াতে দেখা হওয়া মাত্রই আমার সাথে সেকি কোলাকুলি। বাসায় ফিরে দেখি পাঞ্জাবির পকেটে মানিব্যাগটা নেই।
ডাক্তার-রোগী
14 Apr, 2026
ডাক্তার: আপনি কোনো চিন্তা করবেন না। আপনার পালস ঠিক ঘড়ির কাঁটার মতো সুন্দর চলছে।
রোগী: চলবেই তো কারণ আপনি তো আমার পালস পরীক্ষা করতে গিয়ে হাতঘড়িটা ধরে বসে আছেন।
পারিবারিক
09 Apr, 2026
মামা: কীরে পরীক্ষায় ফেল করেও দেখছি হাসিখুশি আছিস!
ভাগিনা: মামা, পাশের বাসার প্রিয়াংকা ফেল করেছে।
মামা: তাতে তোর কী?
ভাগিনা: ওর বাবা বলেছে ফেল করায় ওকে রিকশাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে?
মামা: তাতে তোর কী লাভ?
ভাগিনা: আমার বাবা বলেছে আমি ফেল করায় আমাকে রিকশা কিনে দেবে।
ডাক্তার-রোগী
07 Apr, 2026
মানসিক রোগী: আমাকে বাঁচান। গতকাল ঘুমের মধ্যে একটা ঘোড়া খেয়ে ফেলেছি। এখন আমার কী হবে?
ডাক্তার ইনজেকশন দিয়ে তাকে ঘুম পাড়িয়ে একটা বাদামি রঙের ঘোড়া তার পাশে এনে রাখলেন।
রোগীর ঘুম ভাঙার পর...
ডাক্তার: দেখুন ঘোড়াটা বেরিয়ে এসেছে। আপনার কোনো চিন্তা নেই।
রোগী: এটাতো বাদামি রঙের ঘোড়া। আমি যেটা গিলে ফেলেছিলাম সেটা তো ছিল সাদা।
মাতাল
30 Mar, 2026
এক মাতাল নিজের বাড়ির ছাগল চুরি করে বন্ধুদের সাথে মিলে পিকনিক করে খেয়ে ফেলল। সারারাত মজা করে খেয়েদেয়ে সকালে বাড়ি ফিরে দেখে তার ছাগল বাড়িতেই আছে। তখন...
মাতাল: বউ, আমার এই ছাগলটা কোথা থেকে আসলো?
বউ: আরে রাখো তোমার ছাগল। আগে বলো, গতকাল রাতে চোরের মতো আমাদের কুকুরটাকে নিয়ে কোথায় গিয়েছিলে?
অন্যান্য
27 Mar, 2026
তেলের পাম্পে অভিযান চালানো হতে পারে ভেবে মালিক কর্মচারীকে ২০ ড্রাম তেল মাটির তলার ঘরে লুকিয়ে রাখতে বললেন।
কতক্ষণ পর কর্মচারীটি এসে মালিককে বলল, “স্যার, তেল তো লুকিয়ে রেখেছি। এখন খালি ড্রামগুলো কোথায় রাখব?”
পারিবারিক
27 Mar, 2026
মেয়ে: মা, ম্যাডাম আমার জন্য ইংরেজির একটা ভালো গৃহশিক্ষক রাখতে বলেছেন।
মা: কেন?
মেয়ে: তোমার করে দেয়া ট্রান্সলেশনগুলো দেখে তিনি বলেছেন, “কোন গাধা এগুলো করেছে?”
বিয়ে
23 Mar, 2026
১ম বন্ধু: দোস্ত, ইরিনার সঙ্গে তোর বিয়ের কী খবর?
২য় বন্ধু: সম্পর্কটা ভেঙে গেছে রে। আমার তো খুব একটা টাকা-পয়সা নেই, তাই।
১ম বন্ধু: কেন, তুই তোর ধনী চাচার কথা বলিসনি যিনি তোকে খুব দেখতে পারেন।
২য় বন্ধু: বলেছিলাম তো। সেটাই তো ভুল হয়েছে। ইরিনা এখন আমার চাচী হতে চলেছে।
অন্যান্য
23 Mar, 2026
এক মশার ছেলে দিন-রাত শুধু টোঁ টোঁ করে ঘুরে বেড়ায়। তখন...
মশার মা: দিন-রাত আড্ডা মেরে না ঘুরে ডেঙ্গু আর চিকুনগুনিয়ার কোর্সগুলো করে ফেললেই তো পারিস। সমাজে দামটা সেরকমই বাড়ত।