😂 হাসির ডোজ প্রতিদিন

যাহ দুষ্টু

বাংলার সেরা কৌতুক, মজার গল্প আর হাসির খোরাক। প্রতিদিন নতুন নতুন কৌতুক পড়ুন আর হাসতে হাসতে দিন কাটান।

ছাত্র-শিক্ষক

আম কেন নিচে পড়ে

ডাক্তার-রোগী

কুকুরটাতো জানে না

রোগী (টেলিফোনে): ডাক্তার সাহেব, আমাকে কুকুর কামড় দিয়েছে। ডাক্তার: এখন বাজে রাতের ১২টা। আপনি জানেন না যে আমার চেম্বার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা। রোগী: ডাক্তার সাহেব, আপনার চেম্বারের সময় আমি তো জানি কিন্তু ওই কুকুরটাতো জানে না।

⭐ ফিচার্ড কৌতুক

খেলাধুলা

আর্জেন্টিনা-ব্রাজিল ভাত দেবে না

৩৯ দিন ধরে অনেক ফলাই-ছলাই করেছেন এখন কাজে মনোযোগ দিন কারণ আর্জেন্টিনা-ব্রাজিল আপনাকে ভাত দেবে না

খেলাধুলা

স্বর্গ-নরকের ফুটবল টুর্নামেন্ট

স্বর্গ আর নরকের বাসিন্দাদের মধ্যে একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হলো… এ আয়োজনের কথা শোনার পর থেকেই স্বর্গের বাসিন্দারা হাসতে হাসতে শেষ। তাদের একজন: সেরা সেরা সব ফুটবলার তো স্বর্গে। তা তোমরা টিমে নেবে কাদের? খেলার মতো কেউ আছে তোমাদের ওখানে? হাসতে হাসতে নরকের এক বাসিন্দা: আরে রাখো তোমাদের সেরা ফুটবলার। রেফারিরা যে সব আমাদের এখানে সেটা বুঝি ভুলে গেছো?

বন্ধু

প্লাস্টিক সার্জারির পর

১ম বন্ধু: কিরে তোর মন খারাপ কেন? ২য় বন্ধু: আর বলিস না। এক বান্ধবীকে প্লাস্টিক সার্জারির জন্য ১ লাখ টাকা ধার দিয়েছিলাম। অপারেশনের পর এখন আর চিনতেই পারছি না।

খেলাধুলা

ফুটবলের লিঙ্গ

১ম বন্ধু: আচ্ছা দোস্ত, ফুটবলকে কোন লিঙ্গ বলা হয়? ২য় বন্ধু: ধুর, এত সহজ জিনিসটাও জানিস না। ফুটবল হলো মেয়ে লিঙ্গ। ১ম বন্ধু: কী যে বলিস না! সেটা কীভাবে সম্ভব? ২য় বন্ধু: দোস্ত, ফুটবল যদি মেয়ে লিঙ্গ না হতো তাহলে দুই দলের ২২ জন পুরুষ কি একটা ফুটবলের পিছনে দৌড়াতো?

খেলাধুলা

রেফারি ও সুন্দরী

আর্জেন্টিনা আর ব্রাজিলের চরম উত্তেজনাকর ম্যাচ চলছে। পুরো গ্যালারি আর প্যাভিলিয়ন জুড়ে নিজের দলের সমর্থনে দর্শকদের সেকি চিৎকার-চেঁচামেচি। এত হৈচৈয়ের মধ্যেও এক সুন্দরী দর্শকের গলার আওয়াজ বার বার রেফারির কানে পৌঁছে যাচ্ছিল। আর রেফারিও ওই সুন্দরীর দিকে বার বার তাকাতে গিয়ে খেলা ঠিকভাবে পরিচালনা করতে পারছিলেন না। বিরতির সময়... রেফারি: এই যে আপনি এত জোরে বার বার চিৎকার করছিলেন কেন? সুন্দরী: তা রেফারি সাহেব খেলায় চিৎকার তো সবাই করছে কিন্তু আপনি খেলার দিকে মনোযোগ না দিয়ে বার বার আমার দিকে তাকাচ্ছিলেন কেন?

অন্যান্য

বউ ফেরতের ভয়ে

ট্রাফিক পুলিশ গাড়ি থামানোর সংকেত দেয়ার পরও গাড়ির মালিক গাড়ি না থামিয়ে দ্রুত গাড়ি চালিয়ে চলে যাচ্ছিলেন। তখন পুলিশ তাকে ধাওয়া করে বেশ কিছুদূর গিয়ে ধরে ফেলার পর... পুলিশ: আপনাকে গাড়ি থামানোর সংকেত দেয়ার পরও গাড়ি না থামিয়ে চলে যাচ্ছিলেন কেন? গাড়ির মালিক: গত সপ্তাহে আমার বউ পালিয়েছে। শুনেছি কোনো এক পুলিশের সাথে। আপনি ফেরত দেয়ার জন্য সংকেত দিয়েছেন ভেবে গাড়ি থামাইনি।

সেই পাঠক ফিরে আসেনি

এক পাঠক পাবলিক লাইব্রেরিতে গিয়ে... পাঠক: ‘আত্মহত্যা করার সহজ পদ্ধতি’ বইটা কোন শেলফে আছে বলতে পারেন? লাইব্রেরিয়ান: একটা কপিই ছিল। সেটা যিনি ধার নিয়েছিলেন তিনি আর ফিরে আসেননি।

তেলের ড্রাম

তেলের পাম্পে অভিযান চালানো হতে পারে ভেবে মালিক কর্মচারীকে ২০ ড্রাম তেল মাটির তলার ঘরে লুকিয়ে রাখতে বললেন। কতক্ষণ পর কর্মচারীটি এসে মালিককে বলল, “স্যার, তেল তো লুকিয়ে রেখেছি। এখন খালি ড্রামগুলো কোথায় রাখব?”

অফিস

বসের সমস্যা

এক অফিসের বস কর্মকর্তা-কর্মচারীদের সবসময় নানা রকমভাবে হেনস্তা করেন। এ কারণে বিরক্ত হয়ে একদিন দুই সহকর্মী আলাপ করছিলেন... ১ম সহকর্মী: আচ্ছা ভাই, আমাদের বসটা এত ত্যাঁদড় কেন বুঝলাম না। ২য় সহকর্মী: মনে হয় উনাকে শীতকালে সকালবেলা খালি পেটে চিনি দিয়ে আনারস খাওয়ানো হয়নি। ১ম সহকর্মী: এভাবে আনারস খাওয়ালে কী লাভ হতো? ২য় সহকর্মী: তাহলে ক্রিমির উপদ্রবটা কম হতো আর উনি আমাদেরকে এভাবে জ্বালাতেন না।

সেক্রেটারি

বস: এটা কী রকম সেক্রেটারি নিলেন? ডান বললে কান লিখে। ব্যাংক বললে ট্যাংক লিখে। কর্মকর্তা: স্যার, আপনিই তো বলেছিলেন গ্ল্যামার দেখে সেক্রেটারি নিতে। ওই রকম খুঁজতে গিয়েই তো... বস: আরে আমি গ্ল্যামার দেখতে বলিনি, বলেছিলাম গ্রামার দেখতে।

বসের সাথে কথোপকথন

বস: আপনি কি আপনার কাজের প্রতি সিরিয়াস? কর্মী: অবশ্যই স্যার! আমি এতটাই সিরিয়াস যে কাজ করার সময় হাসিও না। বস: কিন্তু আপনার কাজ তো কৌতুক লেখা!

আইন-আদালত

ছয়বারে একটা শাড়ি!

বিচারক: তুমি দোকানটাতে ছয়বার ঢুকেছিলে কিন্তু শাড়ি চুরি করেছো মাত্র একটা। একটা শাড়ি চুরি করার জন্য ছয়বার ঢুকেছিলে কেন, ঘটনাটা কী বলোতো? চোর: স্যার, ছয়বার ঢুকেছি সত্য। বউয়ের পছন্দ না হওয়ায় পাঁচবার ঢুকেছি শাড়ি বদলাতে।

অর্ধেক বিয়েই হতো না

নারীপক্ষের উকিল: পুরুষেরা মহিলাদের সাথে বিয়ের আগে যে রকম ব্যবহার করে সেই রকম যদি বিয়ের পরও করত তাহলে অর্ধেক ডিভোর্সই হতো না। পুরুষপক্ষের উকিল: ম্যাডাম, মহিলারা পুরুষদের সাথে বিয়ের পর যে রকম ব্যবহার করে সেই রকম ব্যবহার যদি বিয়ের আগে করত তাহলে অর্ধেক বিয়েই হতো না।

কারটা বিশ্বাস করবেন?

বিচারক: দুইজন সাক্ষ্য দিয়েছে যে তারা তোমাকে চুরি করতে দেখেছে। অভিযুক্ত: স্যার, আমি পঞ্চাশজন নিয়ে আসতে পারবো যারা আমাকে চুরি করতে দেখেনি। আপনি কারটা বিশ্বাস করবেন, দুইজনেরটা নাকি পঞ্চাশজনের?

📰 সর্বশেষ কৌতুক

কুকুরটাতো জানে না
ডাক্তার-রোগী

কুকুরটাতো জানে না

রোগী (টেলিফোনে): ডাক্তার সাহেব, আমাকে কুকুর কামড় দিয়েছে। ডাক্তার: এখন বাজে রাতের ১২টা। আপনি জানেন না যে আমার চেম্বার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা। রোগী: ডাক্তার সাহেব, আপনার চেম্বারের সময় আমি তো জানি কিন্তু ওই কুকুরটাতো জানে না।

🗓 July 23, 2026
আর্জেন্টিনা-ব্রাজিল ভাত দেবে না
খেলাধুলা

আর্জেন্টিনা-ব্রাজিল ভাত দেবে না

৩৯ দিন ধরে অনেক ফলাই-ছলাই করেছেন এখন কাজে মনোযোগ দিন কারণ আর্জেন্টিনা-ব্রাজিল আপনাকে ভাত দেবে না

🗓 July 20, 2026
স্বর্গ-নরকের ফুটবল টুর্নামেন্ট
খেলাধুলা

স্বর্গ-নরকের ফুটবল টুর্নামেন্ট

স্বর্গ আর নরকের বাসিন্দাদের মধ্যে একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হলো… এ আয়োজনের কথা শোনার পর থেকেই স্বর্গের বাসিন্দারা হাসতে হাসতে শেষ। তাদের একজন: সেরা সেরা সব ফুটবলার তো স্বর্গে। তা তোমরা টিমে নেবে কাদের? খেলার মতো কেউ আছে তোমাদের ওখানে? হাসতে হাসতে নরকের এক বাসিন্দা: আরে রাখো তোমাদের সেরা ফুটবলার। রেফারিরা যে সব আমাদের এখানে সেটা বুঝি ভুলে গেছো?

🗓 July 18, 2026
প্লাস্টিক সার্জারির পর
বন্ধু

প্লাস্টিক সার্জারির পর

১ম বন্ধু: কিরে তোর মন খারাপ কেন? ২য় বন্ধু: আর বলিস না। এক বান্ধবীকে প্লাস্টিক সার্জারির জন্য ১ লাখ টাকা ধার দিয়েছিলাম। অপারেশনের পর এখন আর চিনতেই পারছি না।

🗓 June 23, 2026
ফুটবলের লিঙ্গ
খেলাধুলা

ফুটবলের লিঙ্গ

১ম বন্ধু: আচ্ছা দোস্ত, ফুটবলকে কোন লিঙ্গ বলা হয়? ২য় বন্ধু: ধুর, এত সহজ জিনিসটাও জানিস না। ফুটবল হলো মেয়ে লিঙ্গ। ১ম বন্ধু: কী যে বলিস না! সেটা কীভাবে সম্ভব? ২য় বন্ধু: দোস্ত, ফুটবল যদি মেয়ে লিঙ্গ না হতো তাহলে দুই দলের ২২ জন পুরুষ কি একটা ফুটবলের পিছনে দৌড়াতো?

🗓 June 17, 2026
রেফারি ও সুন্দরী
খেলাধুলা

রেফারি ও সুন্দরী

আর্জেন্টিনা আর ব্রাজিলের চরম উত্তেজনাকর ম্যাচ চলছে। পুরো গ্যালারি আর প্যাভিলিয়ন জুড়ে নিজের দলের সমর্থনে দর্শকদের সেকি চিৎকার-চেঁচামেচি। এত হৈচৈয়ের মধ্যেও এক সুন্দরী দর্শকের গলার আওয়াজ বার বার রেফারির কানে পৌঁছে যাচ্ছিল। আর রেফারিও ওই সুন্দরীর দিকে বার বার তাকাতে গিয়ে খেলা ঠিকভাবে পরিচালনা করতে পারছিলেন না। বিরতির সময়... রেফারি: এই যে আপনি এত জোরে বার বার চিৎকার করছিলেন কেন? সুন্দরী: তা রেফারি সাহেব খেলায় চিৎকার তো সবাই করছে কিন্তু আপনি খেলার দিকে মনোযোগ না দিয়ে বার বার আমার দিকে তাকাচ্ছিলেন কেন?

🗓 June 16, 2026
বউ ফেরতের ভয়ে
অন্যান্য

বউ ফেরতের ভয়ে

ট্রাফিক পুলিশ গাড়ি থামানোর সংকেত দেয়ার পরও গাড়ির মালিক গাড়ি না থামিয়ে দ্রুত গাড়ি চালিয়ে চলে যাচ্ছিলেন। তখন পুলিশ তাকে ধাওয়া করে বেশ কিছুদূর গিয়ে ধরে ফেলার পর... পুলিশ: আপনাকে গাড়ি থামানোর সংকেত দেয়ার পরও গাড়ি না থামিয়ে চলে যাচ্ছিলেন কেন? গাড়ির মালিক: গত সপ্তাহে আমার বউ পালিয়েছে। শুনেছি কোনো এক পুলিশের সাথে। আপনি ফেরত দেয়ার জন্য সংকেত দিয়েছেন ভেবে গাড়ি থামাইনি।

🗓 May 29, 2026
সেই পাঠক ফিরে আসেনি
অন্যান্য

সেই পাঠক ফিরে আসেনি

এক পাঠক পাবলিক লাইব্রেরিতে গিয়ে... পাঠক: ‘আত্মহত্যা করার সহজ পদ্ধতি’ বইটা কোন শেলফে আছে বলতে পারেন? লাইব্রেরিয়ান: একটা কপিই ছিল। সেটা যিনি ধার নিয়েছিলেন তিনি আর ফিরে আসেননি।

🗓 May 19, 2026
আম কেন নিচে পড়ে
ছাত্র-শিক্ষক

আম কেন নিচে পড়ে

শিক্ষক: বলো তো আম পাকলে উপরের দিকে না গিয়ে নিচে পড়ে কেন? ছাত্র: উপরে খাওয়ার মতো কেউ নেই তাই, স্যার।

🗓 May 17, 2026
1 2 3 ··· 6 »