🎉 কৌতুক কপি করা হয়েছে!
🔥

সর্বশেষ কৌতুক

পৃষ্ঠা 6/6
স্বামী-স্ত্রী 13 Jan, 2026

পাওয়ার

গ্রামের এক সহজ, সরল মেয়েকে বিয়ে করে এক যুবক ট্রেনে চড়ে শহরে যাচ্ছেন... স্বামী: দেখবে আমার কী পাওয়ার? আমি এক মুহূর্তে ট্রেন থামিয়ে ফেলতে পারবো। বউ সায় দেয়া মাত্রই স্বামী চেইন টান দিলেন। আর ধীরে ধীরে ট্রেন থেমে গেল। ট্রেনের ওই বগিতে কোনো বিপদ হয়েছে মনে করে ট্রেনের টিকেট ইন্সপেক্টর (টিটিআই) তড়িঘড়ি করে দৌড়ে এলেন। টিটিআই (ওই যুবকটিকে): আপনি চেইন টানলেন কেন? কোনো বিপদ হয়েছে? স্বামী: আমার নববিবাহিত স্ত্রীকে দেখাচ্ছিলাম কীভাবে আমি এক মুহূর্তে ট্রেন দাঁড় করিয়ে ফেলতে পারি। টিটিআই (রাগান্বিত হয়ে) যুবকটিকে বকাঝকা করে গালে জোরে এক থাপ্পড় মেরে চলে গেলেন। তখন... স্ত্রী: হায়, হায়। উনি তো আপনাকে বেইজ্জত করে দিলেন। স্বামী: অসুবিধা কী? আমার পাওয়ার আমি দেখিয়েছি। উনার পাওয়ার উনি দেখিয়েছেন।

পুরো পড়ুন
আইন-আদালত 13 Jan, 2026

কারটা বিশ্বাস করবেন?

বিচারক: দুইজন সাক্ষ্য দিয়েছে যে তারা তোমাকে চুরি করতে দেখেছে। অভিযুক্ত: স্যার, আমি পঞ্চাশজন নিয়ে আসতে পারবো যারা আমাকে চুরি করতে দেখেনি। আপনি কারটা বিশ্বাস করবেন, দুইজনেরটা নাকি পঞ্চাশজনের?

পুরো পড়ুন
ভিক্ষুক 09 Jan, 2026

ভিক্ষুকের টাকায় সংসার!

ভিক্ষুক: আগে দিতেন ১০ টাকা, তারপর দিতেন ৫ টাকা। এখন দিচ্ছেন ১ টাকা। যুবক: কী করব ভাই? আগে ছিলাম ব্যাচেলর। তারপর বিয়ে করলাম। এখন ছেলেমেয়ে হয়েছে। তাই খরচ বেড়ে গেছে। ভিক্ষুক: ছি, ছি, ছি। আপনি আমার পাওনা টাকা দিয়ে সংসার চালাচ্ছেন!

পুরো পড়ুন
ছাত্র-শিক্ষক 08 Jan, 2026

কৃপণতার সংজ্ঞা

শিক্ষক: কাকে কৃপণ বলা হয়? ছাত্র: যাকে একশবার এসএমএস দিলেও উত্তর দেয় না তাকে। শিক্ষক: একটা উদাহরণ দাও তো। ছাত্র: এই যেমন আপনার মেয়ে।

পুরো পড়ুন
ঋতু 07 Jan, 2026

শীতে স্নানের পদ্ধতি

১ম বন্ধু: দোস্ত, যা ঠাণ্ডা পড়ছে স্নানের কথা মনে উঠলেই ভয়ে গা কেঁপে উঠছে। বাথরুমে ঢুকতেই পারছি না। তা, তোর কী অবস্থা? ২য় বন্ধু: এটা কোনো ব্যাপার হলো? আমি তো প্রতিদিনই স্নান করছি। ১ম বন্ধু: আরে কী বলিস! এই ঠাণ্ডায় তুই প্রতিদিন স্নান করছিস কীভাবে? তখন ২য় বন্ধু ১ম বন্ধুর মেসেঞ্জারে ছবিটি পাঠালো...

পুরো পড়ুন
স্বামী-স্ত্রী 06 Jan, 2026

বউয়ের ফিগার

স্ত্রী: আগে আমার ফিগার ছিল কোকের বোতলের মতো। স্বামী: সেটা তো এখনও আছে। স্ত্রী: সত্যি? স্বামী: আগে ছিল ২৫০ মিলিলিটারের। আর এখন ২ লিটার বোতলের মতো।

পুরো পড়ুন
মাতাল 05 Jan, 2026

বউ কিন্তু আগেরটাই

দুই মাতাল নতুন বছর বরণ করে বাসায় ফিরছিল। অর্ধেক পথ যাওয়ার পর... ১ম মাতাল: তুই বাসায় যা। আমি যাবো না। ২য় মাতাল: কেন, কী হয়েছে? বাসায় যাবি না কেন? ১ম মাতাল: বছর নতুন হলে কী হবে বাসায় ফিরে দেখবি বউ কিন্তু আগেরটাই!!!

পুরো পড়ুন
পারিবারিক 02 Aug, 2025

বাবার নতুন চশমা

ছেলে: বাবা, তোমার নতুন চশমাটা তো খুব সুন্দর! বাবা: হ্যাঁ, এটা তোর মায়ের জন্য কিনেছি। ছেলে: মায়ের জন্য? কিন্তু চশমাটা তো তুমি পরেছ! বাবা: আরে বোকা, এই চশমাটা পরলে তোর মায়ের ভুলগুলো আমার চোখে কম পড়ে!

পুরো পড়ুন
অফিস 02 Aug, 2025

বসের সাথে কথোপকথন

বস: আপনি কি আপনার কাজের প্রতি সিরিয়াস? কর্মী: অবশ্যই স্যার! আমি এতটাই সিরিয়াস যে কাজ করার সময় হাসিও না। বস: কিন্তু আপনার কাজ তো কৌতুক লেখা!

পুরো পড়ুন